Isaiah 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো সমুদ্রপথে নলের তৈরি নৌকাতে পানির উপর দিয়ে দূতদেরকে প্রেরণ করেছ। হে দ্রুতগামী দূতেরা, যে জাতি দীর্ঘকায় ও মসৃণাঙ্গ, যে জনবৃন্দ আদি থেকে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যার দেশ নদনদী দ্বারা বিভক্ত, তার কাছে গমন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দেশ সমুদ্রপথে নলখাগড়ায় তৈরি নৌকাতে তার দূতদের প্রেরণ করে। দ্রুত বার্তাবহনকারীরা, তোমরা যাও, এক জাতির কাছে, যারা দীর্ঘকায় ও মসৃণ চামড়াবিশিষ্ট, যে জাতিকে দূরে বা নিকটে সকলেই ভয় করে, তারা এক আক্রামক জাতি, যারা অদ্ভুত ভাষা বলে, যাদের দেশ বহু নদনদীর দ্বারা বিভক্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত সমুদ্রপথে নলনির্ম্মিত নৌকাতে জলের উপর দিয়া দূতগণকে প্রেরণ করিতেছ। হে দ্রুতগামী দূতগণ, যে জাতি দীর্ঘকায় ও মসৃণাঙ্গ, যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যাহার দেশ নদনদী দ্বারা বিভক্ত, তাহার নিকটে গমন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত সমুদ্রপথে নলনির্মিত নৌকাতে জলের উপর দিয়া দূতগণকে প্রেরণ করিতেছ। হে দ্রুতগামী দূতগণ, যে জাতি দীর্ঘকায় ও মসৃণাঙ্গ, যে জনবৃন্দ আদি হইতে ভয়ঙ্কর, যে জাতি পরিমাণ করে ও দলন করে, যাহার দেশ নদনদী দ্বারা বিভক্ত, তাহার নিকটে গমন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেশ জলের উপর দিয়ে নলের তৈরী নৌকায় দূত পাঠায়। হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও মোলায়েম চামড়ার, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে শক্তিশালী জাতি অন্যদের পায়ে মাড়ায় এবং যার দেশ নদ-নদী দিয়ে ভাগ করা, তোমরা তার কাছে ফিরে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেশ পানির উপর দিয়ে নলের তৈরী নৌকায় দূত পাঠায়। হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও মোলায়েম চামড়ার, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে শক্তিশালী জাতি অন্যদের পায়ে মাড়ায় এবং যার দেশ নদ-নদী দিয়ে ভাগ করা, তোমরা তার কাছে ফিরে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দেশ থেকে নলখাগড়া দিয়ে তৈরী নৌকায় করে রাষ্ট্রদূতেরা নীল নদী পথে এসেছে। হে দ্রুতগামী দূতবৃন্দ! ঘরে ফিরে যাও! একটি সংবাদ নিয়ে ফিরে যাও তোমাদের সেই দেশে, যে দেশ অসংখ্য নদীতে ভরা। ফিরে যাও তোমাদের বলবান, পরাক্রান্ত জাতির কাছে, দীর্ঘকায়, মসৃণত্বক স্বজাতির কাছে, সমগ্র পৃথিবী যাদের ভয় করে, ফিরে যাও তাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দেশটি ভেলায করে সমুদ্রের ওপারে বার্তাবাহক পাঠাচ্ছে| হে দ্রুতগামী বার্তাবাহকগণ, দীর্ঘকায় ও মসৃণত্বকের লোকদের কাছে যাও| সমস্ত জায়গার লোকরা এই দীর্ঘকায় এবং মসৃণত্বকের লোকদের ভয় পায়, তারা একটি শক্তিশালী জাতি যারা অন্য জাতিদের পরাজিত করে| তারা একটি দেশে বাস করে যেটি নদীসমূহ দ্বারা বিভক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সমুদ্র পথ দিয়ে নলের তৈরী নৌকায় জলের ওপর দিয়ে দূত পাঠাচ্ছে। যাও, হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও কোমল, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে জাতি শক্তিশালী ও জয়ী, যার দেশ নদী বিভক্ত, তোমরা তার কাছে ফিরে যাও।