Isaiah 18:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দুনিয়ার লোকেরা, হে পৃথিবীর অধিবাসীরা, যখন পর্বতমালার উপরে নিশান উঠবে, দৃষ্টিপাত করো এবং যখন তূরী বাজবে, শুনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা, জগতের সমস্ত জাতি, তোমরা, যারা পৃথিবীতে বসবাস করো, যখন পর্বতসমূহের উপরে পতাকা তোলা হয়, তোমরা তা দেখতে পাবে। আর যখন তূরী বাজানো হয়, তোমরা তা শুনতে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জগন্নিবাসিগণ, হে পৃথিবীর অধিবাসিগণ, যখন পর্ব্বতগণের উপরে পতাকা উঠিবে, দৃষ্টিপাত করিও, এবং যখন তূরী বাজিবে, শ্রবণ করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জগন্নিবাসিগণ, হে পৃথিবীর অধিবাসিগণ, যখন পর্বতগণের উপরে পতাকা উঠিবে, দৃষ্টিপাত করিও, এবং যখন তূরী বাজিবে, শ্রবণ করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে জগতের লোকেরা, হে পৃথিবীতে বাসকারী সব লোক, তোমরা দেখো, কখন পাহাড়-পর্বতের উপরে পতাকা তোলা হবে, আর শুনো, কখন তূরী বাজানো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে দুনিয়ার লোকেরা, হে পৃথিবীতে বাসকারী সব লোক, তোমরা দেখো, কখন পাহাড়-পর্বতের উপরে নিশান তোলা হবে, আর শুনো, কখন শিংগা বাজানো হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন হে মর্ত্যবাসী! পবর্তমালার শিখরে শিখরে উত্তোলিত সঙ্কেত পতাকার দিকে দৃষ্টি নিবদ্ধ কর। কান পেতে শ্রবণ কর তূরীধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকদের সাবধান করে দাও যে তাদের কোন না কোন বিপদ ঘটবে| এই দেশের লোকদের যে বিপদ ঘটবে সারা পৃথিবীর লোক তা দেখতে পাবে| এই সব লম্বা লোকদের কপালে যা ঘটবে তা পৃথিবীর সবাই পর্বতের ওপরে পতাকা ওড়ার দৃশ্যের মতো পরিষ্কার দেখতে পাবে| যুদ্ধের আগে শিঙা ফোঁকার শব্দের মতো পৃথিবীর সবাই পরিষ্কার ভাবে তা শুনতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর সমস্ত বাসিন্দারা এবং তোমরা যারা পৃথিবীতে বাস কর, যখন পর্বতের ওপরে পতাকা তোলা হবে, দেখ এবং যখন তূরী বাজবে, শুন।