Isaiah 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ আমাকে এই কথা বলেছেন, নির্মল আসমানে সতেজ রৌদ্রের মত, শস্যকর্তনের উত্তপ্ত সময়ে কুয়াসাযুক্ত মেঘের মত, আমি ক্ষান্ত হব, নিজের বাসস্থানে থেকে নিরীক্ষণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “আমি নীরবে আমার নিবাসস্থান থেকে লক্ষ্য করব, যেমন গ্রীষ্মের দিনে উত্তাপ নিশ্চুপ বাড়তে থাকে, বা যেমন শস্যচয়নের সময়ে ভোরবেলা শিশির পতন হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু আমাকে এই কথা বলিয়াছেন, নির্ম্মল আকাশে সতেজ রৌদ্রের ন্যায়, শস্যচ্ছেদনের গ্রীষ্মসময়ে কুয়াসাযুক্ত মেঘের ন্যায়, আমি ক্ষান্ত হইব, আপন বাসস্থানে থাকিয়া নিরীক্ষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু আমাকে এই কথা বলিয়াছেন, নির্মল আকাশে সতেজ রৌদ্রের ন্যায়, শস্যছেদনের গ্রীষম-সময়ে কুয়াসাযুক্ত মেঘের ন্যায়, আমি ক্ষান্ত হইব, আপন বাসস্থানে থাকিয়া নিরীক্ষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বলছেন, “পরিষ্কার আকাশে রোদের তেজের মত, গরমকালে ফসল কাটবার সময়ে কুয়াশার মেঘের মত আমি চুপ করে আমার বাসস্থান থেকে দেখতে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বলছেন, “পরিষ্কার আকাশে রোদের তেজের মত, গরমকালে ফসল কাটবার সময়ে কুয়াশার মেঘের মত আমি চুপ করে আমার বাসস্থান থেকে দেখতে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, ফসল কাটার মরশুমে গ্রীষ্মের রাত্রিতে নিঃশব্দে যেমন শিশির ঝরে পড়ে, মেঘমুক্ত নির্মল আকাশে যেমন সূর্যকিরণ ছড়িয়ে পড়ে নীরবে, ঠিক সেইভাবে আমি স্বর্গলোক থেকে মর্ত্যের দিকে চেয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “যে জায়গা আমার জন্য তৈরী হয়েছে আমি সেখানে থাকব| কিন্তু 5আমি শান্তভাবে এইসব ঘটনা পর্যবেক্ষণ করব| গ্রীষ্মের এক মনোরম দুপুরে (যে সময়ে এক ফোঁটা বৃষ্টি হয় না অথচ ভোরে শিশির পড়ে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে বলছেন, “আমি শান্তভাবে আমার বাড়ি থেকে পর্যবেক্ষণ করবো, সূর্য্যের মতো উজ্জ্বল তাপের মত, গরমকালে ফসল কাটবার দিনের কুয়াশার মেঘের মত।”