Isaiah 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতস্থ হিংস্র পাখিগুলোর ও বন্য পশুদের জন্য ওরা একসঙ্গে পরিত্যক্ত হবে; হিংস্র পাখিরা তার উপরে গ্রীষ্মকাল যাপন করবে ও সব বন্য পশু তার উপরে শীতকাল যাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে, সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে; পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে; হিংস্র পক্ষিগণ তাহার উপরে গ্রীষ্মকাল যাপন করিবে, ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতস্থ হিংস্র পক্ষীদের ও বন্য পশুদের নিমিত্ত উহারা একসঙ্গে পরিত্যক্ত হইবে; হিংস্র পক্ষিগণ তাহার উপরে গ্রীষমকাল যাপন করিবে, ও সকল বন্য পশু তাহার উপরে শীতকাল যাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড়ের শকুন ও বুনো পশুদের কাছে তাদের সবাইকে ফেলে রাখা হবে; সারা গরমকাল ধরে শকুনেরা তাদের খাবে আর বুনো পশুরা খাবে সারা শীতকাল ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড়ের শকুন ও বুনো পশুদের কাছে তাদের সবাইকে ফেলে রাখা হবে; সারা গরমকাল ধরে শকুনেরা তাদের খাবে আর বুনো পশুরা খাবে সারা শীতকাল ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সৈন্যবাহিনীর মৃতদেহ অনাবৃত হয়ে বন্য পশু ও শিকারী পাখিদের জন্য পড়ে থাকবে। গ্রীষ্মকালে পাখি ও শীতকালে বন্য পশুদের আহার্য হবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষা ক্ষেতগুলি পর্বতের পাখি এবং বন্য জন্তুদের খাবার জন্য পড়ে থাকবে| গ্রীষ্মকালে পাখিরা দ্রাক্ষা-লতায বাসা বাঁধবে এবং শীতকালে বন্য জন্তুরা দ্রাক্ষা-লতা খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাহাড়ের পাখি ও পৃথিবীর পশুদের জন্য তারা পরিত্যক্ত হবে; তারা পর্বতমালার পাখীদের এবং পৃথিবীর প্রাণীর জন্য একত্রিত হবে। পাখিরা তাদের ওপরে গ্রীষ্মকাল হবে, পৃথিবীর সব প্রাণীরা তাদের ওপরে শীতকাল কাটাবে।