Isaiah 19:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদ দ্রুতগামী মেঘে আরোহণ করে মিসরে গমন করছেন; মিসরের মূর্তিগুলো তাঁর সাক্ষাতে কাঁপবে ও মিসরের অন্তর ভয়ে গলে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে মিশরে আসছেন। মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে, আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভু দ্রুতগামী মেঘে আরোহণ করিয়া মিসরে গমন করিতেছেন; মিসরের প্রতিমাগণ তাঁহার সাক্ষাতে কাঁপিবে, ও মিসরের হৃদয় তাহার অন্তরে দ্রব হইবে। আর আমি মিস্রীয়দিগকে মিস্রীয়দের বিরুদ্ধে উত্তেজিত করিব; তাহারা প্রত্যেকে আপন আপন ভ্রাতার ও প্রত্যেকে আপন আপন বন্ধুর সহিত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর বিষয়ক ভারবাণী। দেখ, সদাপ্রভু দ্রুতগামী মেঘে আরোহণ করিয়া মিসরে গমন করিতেছেন; মিসরের প্রতিমাগণ তাঁহার সাক্ষাতে কাঁপিবে, ও মিসরের হৃদয় তাহার অন্তরে দ্রব হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ সম্বন্ধে সদাপ্রভুর কথা এই: দেখ, সদাপ্রভু একটা দ্রুতগামী মেঘে করে মিসর দেশে আসছেন। তাঁর সামনে মিসরের প্রতিমাগুলো কাঁপবে, আর মিসরীয়দের অন্তরে সাহস থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ সম্বন্ধে মাবুদের কথা এই: দেখ, মাবুদ একটা দ্রুতগামী মেঘে করে মিসর দেশে আসছেন। তাঁর সামনে মিসরের মূর্তিগুলো কাঁপবে, আর মিসরীয়দের দিলে সাহস থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর সম্বন্ধে দৈববাণী। মেঘরথে চড়ে দ্রুতগতিতে প্রভু পরমেশ্বর মিশরে আসছেন। মিশরের অলীক প্রতিমারা থরথর করে কাঁপছে তাঁর সামনে। মিশরীরা সাহস হারিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর সম্পর্কে বার্তা: দেখো! প্রভু একটা দ্রুত ধাবমান মেঘে চড়ে আসছেন| তিনি মিশরে যাবেন এবং তাঁর এই আগমনে সেখানকার মূর্ত্তিরা ভয়ে কাঁপবে| সাধারণতঃ মিশরবাসীরা সাহসী কিন্তু প্রভুর আগমনে তাদের সাহস গরম মোমের মতো গলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশের বিষয়ে সদাপ্রভুর ঘোষণা। দেখ, সদাপ্রভু একটা দ্রুতগামী মেঘে করে মিশরে আসছেন। তাঁর সামনে মিশরের প্রতিমাগুলো কাঁপবে এবং মিশরীয়দের হৃদয় তাদের মধ্যে গলে যাবে।