Isaiah 19:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার সমস্ত স্তম্ভ ভেঙ্গে যাবে; যারা বেতনের জন্য কাজ করে, তারা সকলে প্রাণে দুঃখ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁতিরা নিরুৎসাহ হবে, বেতনজীবীরা তাদের প্রাণে দুঃখ পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার স্তম্ভ সকল ভগ্ন হইবে; যাহারা বেতনের জন্য কার্য্য করে, তাহারা সকলে প্রাণে দুঃখ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার স্তম্ভ সকল ভগ্ন হইবে; যাহারা বেতনের জন্য কার্য করে, তাহারা সকলে প্রাণে দুঃখ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জগৎ-সংসারের সব ভিত্তি ভেংগে পড়বে আর দিন-মজুরেরা সবাই প্রাণে দুঃখ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জগৎ-সংসারের সব ভিত্তি ভেংগে পড়বে আর দিন্তমজুরেরা সবাই প্রাণে দুঃখ পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁতি ও নিপুণ শিল্পীরা ভেঙ্গে পড়বে হতাশায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নদীর জল ধরে রাখার জন্য যারা বাঁধ তৈরী করতো, তারাও কাজ হারিয়ে বিষণ্ন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের কাপড় শ্রমিকদের থাম ভেঙে পড়বে; মজুরির জন্য যারা কাজ করে তারা হতাশ হবে।