Isaiah 19:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোয়নের প্রধানবর্গ নিতান্ত অজ্ঞান; ফেরাউনের বিজ্ঞ মন্ত্রীরা নির্বোধ মন্ত্রণা দিল; তোমরা কেমন করে ফেরাউনকে বলতে পার, আমি জ্ঞানীদের পুত্র, প্রাচীন বাদশাহ্দের সন্তান?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়; ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়। তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো, “আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম, প্রাচীন রাজগণের এক শিষ্য?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোয়নের প্রধানবর্গ নিতান্ত অজ্ঞান; ফরৌণের বিজ্ঞবর মন্ত্রিগণের মন্ত্রণা পশুবৎ হইল; তোমরা কেমন করিয়া ফরৌণকে বলিতে পার, আমি জ্ঞানীদের পুত্র, প্রাচীন রাজাদের সন্তান?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোয়নের প্রধানবর্গ নিতান্ত অজ্ঞান; ফরৌণের বিজ্ঞবর মন্ত্রিগণের মন্ত্রণা পশুবৎ হইল; তোমরা কেমন করিয়া ফরৌণকে বলিতে পার, আমি জ্ঞানীদের পুত্র, প্রাচীন রাজাদের সন্তান?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোয়নের উঁচু পদের কর্মচারীরা একেবারে বোকা; ফরৌণের জ্ঞানী পরামর্শদাতারা অর্থহীন উপদেশ দেয়। তোমরা ফরৌণকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের একজন এবং খুব পুরানো দিনের রাজাদের বংশধর”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোয়নের উঁচু পদের কর্মচারীরা একেবারে বোকা; ফেরাউনের জ্ঞানী পরামর্শদাতারা অর্থহীন উপদেশ দেয়। তোমরা ফেরাউনকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের একজন এবং খুব পুরানো দিনের বাদশাহ্দের বংশধর”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোয়ান নগরের নেতারা নির্বোধ! মিশরের সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি মূর্খের মত পরামর্শ দেয়। এত বড় স্পর্ধা তাদের যে তারা রাজার কাছে নিজেদের প্রাচীনকালের প্রাজ্ঞ পণ্ডিত ও রাজাদের উত্তরসূরী বলে পরিচয় দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোয়ন শহরের নেতারা বোকা| ফরৌণের “বিজ্ঞ পণ্ডিতরা” ভুল উপদেশ দিয়েছে| ঐ নেতারা বলেছেন যে তাঁরা জ্ঞানী ও রাজারই বংশধর| কিন্তু যতটা বিজ্ঞ বলে তাঁরা নিজেদের ভাবছেন ততটা তাঁরা নন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোয়নের নেতারা একেবারে বোকা; ফরৌণের জ্ঞানী পরামর্শদাতাদের উপদেশ অর্থহীন হয়ে পড়েছে। তোমরা ফরৌণকে কেমন করে বলতে পার, “আমি জ্ঞানী লোকদের ছেলে, প্রাচীন রাজাদের একজন ছেলে?”