Isaiah 19:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সেই জ্ঞানবানেরা কোথায়? তারা একবার তোমাকে সংবাদ দিক; বাহিনীগণের মাবুদ মিসরের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছেন, তা তারা জানুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়? তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সেই জ্ঞানবানেরা কোথায়? তাহারা একবার তোমাকে সংবাদ দিউক; বাহিনীগণের সদাপ্রভু মিসরের প্রতিকূলে যে মন্ত্রণা করিয়াছেন, তাহা তাহারা জানুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সেই জ্ঞানবানেরা কোথায়? তাহারা একবার তোমাকে সংবাদ দিউক; বাহিনীগণের সদাপ্রভু মিসরের প্রতিকূলে যে মন্ত্রণা করিয়াছেন, তাহা তাহারা জানুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? মিসরের বিরুদ্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যা ঠিক করেছেন তা তারা নিজেরা জানুক ও তোমাকে বলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? মিসরের বিরুদ্ধে আল্লাহ্‌ রাব্বুল আলামীন যা ঠিক করেছেন তা তারা নিজেরা জানুক ও তোমাকে বলুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মিশররাজ, কোথায় তোমার বিজ্ঞ পরামর্শদাতারা? মিশর সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের পরিকল্পনার কথা হয়তো বা তারা বলে দিতেও পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর, তোমার জ্ঞানী মানুষরা কোথায়? ঐ জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিদের জানতে হবে যে সর্বশক্তিমান প্রভু মিশরের জন্য কি পরিকল্পনা করেছেন| কি ঘটবে তা জেনে নিয়ে তা তাদের অন্যদের জানানো উচিৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জ্ঞানী লোকেরা এখন কোথায়? তারা তোমাকে বলুক বাহিনীদের সদাপ্রভু মিশরের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছেন, তা তারা জানুক।