Isaiah 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোয়নের প্রধানবর্গ নির্বোধ হল; নোফের প্রধানবর্গ ভ্রান্ত হল; যারা মিসরীয় বংশদের কোণের পাথর, তারা মিসরকে বিপথে চালিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে, মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে; তাদের জাতির কোণের পাথরগুলি মিশরকে বিপথে চালিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোয়নের প্রধানবর্গ অজ্ঞান হইল; নোফের প্রধানবর্গ মুগ্ধ হইল; যাহারা মিস্রীয় বংশগণের কোণের প্রস্তর, তাহারা মিসরকে ভ্রান্ত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোয়নের প্রধানবর্গ অজ্ঞান হইল; নোফের প্রধানবর্গ মুগ্ধ হইল; যাহারা মিসরীয় বংশগণের কোণের প্রস্তর, তাহারা মিসরকে ভ্রান্ত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোয়নের উঁচু পদের কর্মচারীরা বোকা হয়েছে, আর নোফের নেতারা ঠকেছে; মিসরের প্রধান লোকেরা মিসরকে বিপথে নিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোয়নের উঁচু পদের কর্মচারীরা বোকা হয়েছে, আর মেম্ফিসের নেতারা ঠকেছে; মিসরের প্রধান লোকেরা মিসরকে বিপথে নিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোয়ান এবং মেম্‌ফিসের নেতারা নির্বোধ। জাতিকে তাদের নেতৃত্ব দেবার কথা, কিন্তু তারা সেই কাজ না করে তাদের বিপথে চালনা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোয়ন শহরের নেতাদের বোকা বানানো হয়েছে| নোফের নেতাদের ভ্রান্ত জিনিষ বিশ্বাস করিয়ে ঠকানো হয়েছে| তাই তারা মিশরকে ভুল পথে নিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোয়নের নেতারা বোকা হয়েছে, আর নোফের নেতারা প্রতারিত হয়েছে; তারা মিশরকে বিভ্রান্ত করে তুলেছে, যারা তার বংশদের কোণের পাথর।