Isaiah 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ মিসরের অন্তরে কুটিলতার রূহ্ মিশিয়েছেন; মাতাল ব্যক্তি যেমন নিজের বমির উপরে টলতে থাকে, তেমনি ওরা মিসরকে তার সমস্ত কাজে দ্বিধাগ্রস্ত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাদের উপরে এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন; মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়, তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু মিসরের অন্তরে কুটিলতার আত্মা মিশাইয়া দিয়াছেন; মত্ত ব্যক্তি যেমন আপন বমিতে ভ্রান্ত হইয়া পড়ে, তদ্রূপ উহারা মিসরকে তাহার সমস্ত কর্ম্মে ভ্রান্ত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু মিসরের অন্তরে কুটিলতার আত্মা মিশাইয়া দিয়াছেন; মত্ত ব্যক্তি যেমন আপন বমিতে ভ্রান্ত হইয়া পড়ে, তদ্রূপ উহারা মিসরকে তাহার সমস্ত কর্মে ভ্রান্ত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাদের ভিতরে বিশৃঙ্খলার ভাব সৃষ্টি করেছেন, তাতে মাতাল যেমন তার বমির মধ্যে টলমল করে তেমনি সব কাজে তারা মিসরকে টলমল করায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাদের ভিতরে বিশৃঙ্খলার ভাব সৃষ্টি করেছেন, তাতে মাতাল যেমন তার বমির মধ্যে টলমল করে তেমনি সব কাজে তারা মিসরকে টলমল করায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরই তাদের বিভ্রান্তি দিয়েছেন। ফলে মিশর সব কাজেই ভুল করে এবং মাতালের মত টলতে টলতে নিজের বমিতেই পিছলে পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, নেতাদের বিভ্রান্ত করেছেন| তারা রাস্তা ভুলেছে এবং মিশরকে ভুল পথে চালিত করেছে| নেতাদের সব কাজই ভুলে ভরা| তারা, মাটিতে তাদের বমির ওপর মাতালের মত টল্মল করে হেঁটে বেড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তার মধ্যে বিকৃতির আত্মা মিশ্রিত করেছেন এবং তারা মিশরকে তার সমস্ত কাজে বিপথে চালিত করেছে, যেমন মত্ত লোক তার বমিতে ভ্রান্ত হয়ে পড়ে।