Isaiah 19:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মিসর স্ত্রীলোকের মত হবে; বাহিনীগণের মাবুদ তার উপরে হাত দোলাবেন, সেই দোলনে সে ভীষণ ভয়ে কাঁপবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন মিসর স্ত্রীলোকের ন্যায় হইবে; বাহিনীগণের সদাপ্রভু তাহার উপরে হস্ত দোলাইবেন, সেই দোলন প্রযুক্ত সে কাঁপিবে ও ত্রাসযুক্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন মিসর স্ত্রীলোকের ন্যায় হইবে; বাহিনীগণের সদাপ্রভু তাহার উপরে হস্ত দোলাইবেন, সেই দোলন প্রযুক্ত সে কাঁপিবে ও ত্রাসযুক্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন মিসরীয়েরা স্ত্রীলোকদের মত হবে। তাদের বিরুদ্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু হাত উঠাবেন এবং তা দেখে তারা ভয়ে কাঁপবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মিসরীয়রা স্ত্রীলোকদের মত হবে। তাদের বিরুদ্ধে আল্লাহ্ রাব্বুল আলামীন হাত উঠাবেন এবং তা দেখে তারা ভয়ে কাঁপবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন একদিন আসছে যেদিন মিশর হবে ভীরু রমণীর মত। তারা যখন দেখবে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছেন, তখন ভয়ে কাঁপবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়রা সেই সময় ভীত-সন্ত্রস্ত মেয়েদের মতো হয়ে পড়বে| প্রভু সর্বশক্তিমানের আগমনে তারা ভয় পাবে| প্রভু লোকদের শাস্তি দেওয়ার জন্য তার বাহু প্রসারিত করবেন এবং তারা ভীত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সময়ে, মিশরীয়রা নারীদের মত হবে। তারা কাঁপবে ও ভয় পাবে কারণ বাহিনীদের সদাপ্রভু তাদের বিরুদ্ধে হাত ওঠাবেন।