Isaiah 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ তাদের বিরুদ্ধে যে মন্ত্রণা করেছেন, সেজন্য এহুদা দেশ মিসরের ত্রাসজনক হবে, কারো কাছে তার নামমাত্র করলে সে ভীষণ ভয়ে কাঁপবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু তাহাদের বিরুদ্ধে যে মন্ত্রণা করিয়াছেন, তৎপ্রযুক্ত যিহূদা দেশ মিসরের ত্রাসজনক হইবে, কাহারও কাছে তাহার নামমাত্র করিলে সে ত্রাসযুক্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু তাহাদের বিরুদ্ধে যে মন্ত্রণা করিয়াছেন, তৎপ্রযুক্ত যিহূদা দেশ মিসরের ত্রাসজনক হইবে, কাহারও কাছে তাহার নামমাত্র করিলে সে ত্রাসযুক্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরীয়দের কাছে কেউ যিহূদা দেশের নাম করলেই তা তাদের পক্ষে ভীষণ ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের বিরুদ্ধে যা করবেন বলে ঠিক করেছেন তার জন্য তারা ভয় পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরীয়দের কাছে কেউ এহুদা দেশের নাম করলেই তা তাদের পক্ষে ভীষণ ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদের বিরুদ্ধে যা করবেন বলে ঠিক করেছেন তার জন্য তারা ভয় পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরবাসীর কাছে যিহুদীয়া আতঙ্কস্বরূপ হয়ে উঠবে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের যে ভবিতব্য নির্ধারণ করে রেখেছেন, যিহুদীয়ার নাম তাদের সেই কথা স্মরণ করিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা হবে এমন এক জায়গা যা মিশরের সব মানুষের কাছেই আতঙ্ক স্বরূপ| মিশরের কোন মানুষ যিহূদার নাম শুনলেই সে হঠাৎ‌‌ই আতঙ্কিত হয়ে পড়বে| প্রভু সর্বশক্তিমান এই ভাবেই মিশরীয়দের শাস্তি দেবেন বলে পরিকল্পনা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা দেশ মিশরের জন্য ভয়ের কারণ হবে। যখনই কেউ তাদের মনে করিয়ে দেবে তখন তারা সদাপ্রভুর পরিকল্পনার কারণে ভীত হবে, যে সে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছে।