Isaiah 19:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মিসর দেশের মধ্যে পাঁচটি নগর কেনানীয় ভাষাবাদী হবে এবং বাহিনীগণের মাবুদের উদ্দেশে শপথ করবে। একটি নগর উৎপাটন-নগর নামে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, মিশরের পাঁচটি নগর কনান দেশের ভাষা বলবে ও সর্বশক্তিমান সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ নেবে। সেগুলির মধ্যে একটির নাম হবে, ধ্বংসের নগর ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন মিসর দেশের মধ্যে পাঁচ নগর কনানীয় ভাষাবাদী হইবে, এবং বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে শপথ করিবে। একটী নগর উৎপাটন নগর নামে আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন মিসর দেশের মধ্যে পাঁচ নগর কনানীয় ভাষাবাদী হইবে, এবং বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে শপথ করিবে। একটি নগর উৎপাটন-নগর নামে আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন মিসরের পাঁচটি শহর কনানের ভাষা বলবে এবং সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর প্রতি বিশ্বস্ত থাকবে বলে শপথ করবে। সেই শহরগুলোর মধ্যে একটাকে বলা হবে ধ্বংসের শহর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মিসরের পাঁচটি শহর কেনানের ভাষা বলবে এবং আল্লাহ্‌ রাব্বুল আলামীনের প্রতি বিশ্বস্ত থাকবে বলে কসম খাবে। সেই শহরগুলোর মধ্যে একটাকে বলা হবে ধ্বংসের শহর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন মিশরের পাঁচটি নগরের মানুষ হিব্রু ভাষায় কথা বলবে। সেখথানকার মানুষ সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের নামে শপথ নেবে। নগরগুলির মধ্যে একটি নগরের নাম হবে ‘সূর্যনগরী’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময়, মিশরের পাঁচটি শহরের লোকরা কনান ভাষায় (ইহুদীদের ভাষা) কথা বলবে| ঐ পাঁচটি শহরের একটি হবে “ধ্বংসের শহর|” শহরের লোকরা প্রভু সর্বশক্তিমানকে মেনে নেওয়ার অঙ্গীকার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন মিশরের পাঁচটি শহর কনানের ভাষা বলবে এবং বাহিনীদের সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ করবে। সেই শহরগুলোর মধ্যে একটাকে বলা হবে ধ্বংসের শহর।