Isaiah 19:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এক মিসরীয়কে অন্য মিসরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করবো; তারা প্রত্যেকে আপন আপন ভাইয়ের ও প্রত্যেকে নিজ নিজ বন্ধুর সঙ্গে, নগর নগরের সঙ্গে ও রাজ্য রাজ্যের সঙ্গে যুদ্ধ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব, ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, নগর নগরের বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগর নগরের সহিত, ও রাজ্য রাজ্যের সহিত সংগ্রাম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসরীয়দিগকে মিসরীয়দের বিরুদ্ধে উত্তেজিত করিব; তাহারা প্রত্যেকে আপন আপন ভ্রাতার ও প্রত্যেকে আপন আপন বন্ধুর সহিত, নগর নগরের সহিত, ও রাজ্য রাজ্যের সহিত সংগ্রাম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি এক মিসরীয়কে অন্য মিসরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; তাতে ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি এক মিসরীয়কে অন্য মিসরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; তাতে ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, আমি মিশরে গৃহযুদ্ধ বাধিয়ে দেব, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবেশী দাঁড়াবে প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী নগর-শহরে যুদ্ধ বেধে যাবে এবং প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলির মধ্যে শুরু হয়ে যাবে ক্ষমতার লড়াই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন: “আমি মিশরের লোকদের নিজেদের মধ্যে মারামারি করাব| ভাই লড়বে ভাইয়ের বিরুদ্ধে| প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশী| এক শহর অন্য শহরের বিরুদ্ধে| এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি এক মিশরীয়কে অন্য মিশরীয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব; একজন লোক তার ভাইয়ের বিরুদ্ধে, একজন লোক তার প্রতিবেশীর বিরুদ্ধে, শহর শহরের বিরুদ্ধে, আর রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে।