Isaiah 19:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা মিসর দেশে বাহিনীগণের মাবুদের উদ্দেশে চিহ্ন ও সাক্ষীস্বরূপ হবে; কেননা তারা জুলুমবাজদের ভয়ে মাবুদের কাছে কান্নাকাটি করবে এবং তিনি এক জন মুক্তিদাতা ও রক্ষককে পাঠিয়ে তাদের উদ্ধার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর দেশে সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে এটি হবে একটি নিদর্শন ও সাক্ষ্যস্বরূপ। তাদের নিপীড়নকারীদের জন্য যখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, তিনি তখন তাদের কাছে একজন পরিত্রাতা ও রক্ষককে পাঠিয়ে দেবেন। তিনি তাদের উদ্ধার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা মিসর দেশে বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে চিহ্ন ও সাক্ষীস্বরূপ হইবে; কেননা তাহারা উপদ্রবীদের ভয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে, এবং তিনি এক জন তারক ও মহাবীরকে পাঠাইয়া তাহাদিগকে উদ্ধার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা মিসর দেশে বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে চিহ্ন ও সাক্ষীস্বরূপ হইবে; কেননা তাহারা উপদ্রবীদের ভয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিবে, এবং তিনি একজন তারক ও মহাবীরকে পাঠাইয়া তাহাদিগকে উদ্ধার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব হবে মিসর দেশে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উদ্দেশে একটা চিহ্ন ও সাক্ষ্য। তাদের অত্যাচারীদের দরুন তারা যখন সদাপ্রভুর কাছে কাঁদবে তখন তিনি তাদের কাছে একজন উদ্ধারকর্তা ও রক্ষাকারীকে পাঠিয়ে দেবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব হবে মিসর দেশে আল্লাহ্ রাব্বুল আলামীনের উদ্দেশে একটা চিহ্ন ও সাক্ষ্য। তাদের জুলুমবাজদের দরুন তারা যখন মাবুদের কাছে কাঁদবে তখন তিনি তাদের কাছে একজন উদ্ধারকর্তা ও রক্ষাকারীকে পাঠিয়ে দেবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেগুলি হবে মিশর দেশে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক। সেখানকার মানুষ যখন আক্রান্ত ও নির্যাতিত হয়ে প্রভু পরমেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন তিনি তাদের রক্ষা ও উদ্ধারের জন্য একজন পরিত্রাতাকে পাঠিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এগুলি থাকার অর্থ সর্বশক্তিমান প্রভু কত ক্ষমতাধর তা দেখানো| প্রভুর কাছে সাহায্যের জন্য কেঁদে পড়লেই সাহায্য মিলবে| প্রভু লোকদের কাছে একজন ত্রাণকর্ত্তা পাঠাবেন যে তাদের প্রতিরক্ষা করবে এবং তাদের পীড়নকারী লোকদের হাত থেকে উদ্ধার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশে বাহিনীদের সদাপ্রভুর উদ্দেশ্যে এটা একটা চিহ্ন ও সাক্ষ্য হিসাবে হবে। তাদের অত্যাচারীদের কারণে তারা যখন সদাপ্রভুর কাছে কাঁদবে তখন তিনি তাদের কাছে একজন ত্রাণকর্ত্তা ও রক্ষাকর্তাকে পাঠিয়ে দেবেন এবং তিনি তাদের উদ্ধার করবেন।