Isaiah 19:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মিসরকে নিজের পরিচয় দেবেন। সেদিন মিসরীয়েরা মাবুদকে জানবে; আর তারা কোরবানী ও নৈবেদ্য দ্বারা এবাদত করবে ও মাবুদের কাছে মানত করে পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজের পরিচয় দেবেন, আর সেদিন তারা সদাপ্রভুকে স্বীকার করবে। তারা বিভিন্ন বলি ও ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে তাঁর উপাসনা করবে; তারা সদাপ্রভুর উদ্দেশে শপথ করে তা পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মিসরকে আপনার পরিচয় দিবেন। এবং সেই দিন মিস্রীয়েরা সদাপ্রভুকে জ্ঞাত হইবে; আর তাহারা বলিদান ও নৈবেদ্য দ্বারা আরাধনা করিবে, ও সদাপ্রভুর কাছে মানত করিয়া পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মিসরকে আপনার পরিচয় দিবেন, এবং সেই দিন মিসরীয়েরা সদাপ্রভুকে জ্ঞাত হইবে; আর তাহারা বলিদান ও নৈবেদ্য দ্বারা আরাধনা করিবে, ও সদাপ্রভুর কাছে মানত করিয়া পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সদাপ্রভু মিসরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা সদাপ্রভুকে স্বীকার করে নেবে। তারা পশু-উৎসর্গ ও শস্য-উৎসর্গ করে তাঁর উপাসনা করবে এবং সদাপ্রভুর কাছে মানত করে তা পূরণ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে মাবুদ মিসরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা মাবুদকে স্বীকার করে নেবে। তারা পশু-কোরবানী ও শস্য-কোরবানী করে তাঁর এবাদত করবে এবং মাবুদের কাছে মানত করে তা পূরণ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মিশরীদের কাছে নিজেকে ব্যক্ত করবেন এবং তখন তারা তাঁকে চিনবে ও তাঁর উপাসনা করবে, তাঁর কাছে উৎসর্গ করবে বলি ও নৈবেদ্য। তারা তাঁর কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের লোকরা সে সময় সত্যি সত্যিই প্রভুকে জানবে| তারা ঈশ্বরকে ভালোবাসবে| লোকরা ঈশ্বরের সেবা করবে এবং অনেক পশুবলি দেবে| তারা প্রভুর কাছে প্রতিশ্রুতি করবে এবং সেই প্রতিশ্রুতি পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা সদাপ্রভুকে জানবে। তারা উৎসর্গ ও বলি দিয়ে উপাসনা করবে এবং সদাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করবে এবং তা পূর্ণ করবে।