Isaiah 19:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মিসর থেকে আসেরিয়া দেশ যাবার একটি রাজপথ হবে; তাতে আসেরিয়া মিসরে ও মিসরীয় আসেরিয়া দেশ যাতায়াত করবে এবং মিসরীয়েরা আসেরিয়দের সঙ্গে এবাদত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত এক রাজপথ নির্মিত হবে। আসিরীয়েরা মিশরে যাবে ও মিশরীয়েরা আসিরিয়া যাবে। মিশরীয়েরা ও আসিরীয়েরা একসঙ্গে উপাসনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন মিসর হইতে অশূরে যাইবার এক রাজপথ হইবে; তাহাতে অশূরীয় মিসরে, ও মিস্রীয় অশূরে যাতায়াত করিবে, এবং মিস্রীয়েরা অশূরীয়দের সঙ্গে আরাধনা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন মিসর হইতে অশূরে যাইবার এক রাজপথ হইবে; তাহাতে অশূরীয় মিসরে, ও মিসরীয় অশূরে যাতায়াত করিবে, এবং মিসরীয়েরা অশূরীয়দের সঙ্গে আরাধনা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন মিসর থেকে আসিরিয়া পর্যন্ত একটা রাজপথ হবে। আসিরিয়েরা মিসরে এবং মিসরীয়েরা আসিরিয়াতে যাওয়া-আসা করবে। মিসরীয় ও আসিরিয়েরা এক সংগে উপাসনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মিসর থেকে আশেরিয়া পর্যন্ত একটা রাজপথ হবে। আশেরীয়রা মিসরে এবং মিসরীয়রা আশেরিয়াতে যাওয়া-আসা করবে। মিসরীয় ও আশেরীয়রা এক সংগে এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত গড়ে উঠবে একটি রাজপথ;। ঐ দুই দেশের মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করবে এবং দুই জাতির মানুষ একসাথে ঈশ্বরের আরাধনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, মিশর থেকে অশূর পর্যন্ত একটা রাজপথ থাকবে| তখন অশূরের লোকরা ঐ পথেই মিশরে যাবে এবং মিশরের লোকরা ঐ রাজপথ ধরেই অশূরে আসবে| মিশর ও অশূরের লোকেরা মিলে মিশে কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন মিশর থেকে অশূর পর্যন্ত একটা রাজপথ হবে। অশূরীয়েরা মিশরে এবং মিশরীয়েরা অশূরীয়তে যাওয়া-আসা করবে। মিশরীয়েরা অশূরীয়েরা এক সঙ্গে উপাসনা করবে।