Isaiah 19:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ইসরাইল মিসর ও আসেরিয়া দেশের সঙ্গে তৃতীয় হবে, দুনিয়ার মধ্যে দোয়ার পাত্র হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ইস্রায়েল মিসরের ও অশূরের সহিত তৃতীয় হইবে, পৃথিবীর মধ্যে আশীর্ব্বাদপাত্র হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ইস্রায়েল মিসরের ও অশূরের সহিত তৃতীয় হইবে, পৃথিবীর মধ্যে আশীর্বাদপাত্র হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন মিসর, আসিরিয়া ও ইস্রায়েল মিলে একটা দল হবে এবং তারা হবে পৃথিবীর মধ্যে একটা আশীর্বাদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মিসর, আশেরিয়া ও ইসরাইল মিলে একটা দল হবে এবং তারা হবে দুনিয়ার মধ্যে একটা দোয়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে ইসরায়েল এক আসনে বসবে এবং এরা সকলেই সমগ্র পৃথিবীর পক্ষে হবে আশীর্বাদস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় ইস্রায়েল, মিশর ও অশূর মিলিত হবে এবং দেশকে নিয়ন্ত্রণ করবে| এটা দেশের পক্ষে কল্যাণকর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন, মিশর ও অশূরের সঙ্গে ইস্রায়েল তৃতীয় হবে, তারা হবে পৃথিবীর মধ্যে একটা আশীর্বাদ।