Isaiah 19:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত বাহিনীগণের মাবুদ তাদেরকে দোয়া করবেন, বলবেন, আমার লোক মিসর, আমার হাতের কাজ আসেরিয়া ও আমার অধিকার ইসরাইল দোয়াযুক্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু তাদের একথা বলে আশীর্বাদ করবেন, “আমার প্রজা মিশর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকারস্বরূপ ইস্রায়েল আশীর্বাদধন্য হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে আশীর্ব্বাদ করিবেন, বলিবেন, আমার প্রজা মিসর, আমার হস্তকৃত অশূর, ও আমার অধিকার ইস্রায়েল আশীর্ব্বাদযুক্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে আশীর্বাদ করিবেন, বলিবেন, আমার প্রজা মিসর, আমার হস্তকৃত অশূর, ও আমার অধিকার ইস্রায়েল আশীর্বাদযুক্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের এই বলে আশীর্বাদ করবেন, “আমার লোক মিসর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকার ইস্রায়েল আশীর্বাদযুক্ত হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদের এই বলে দোয়া করবেন, “আমার বান্দা মিসর, আমার হাতে গড়া আশেরিয়া ও আমার অধিকার ইসরাইল দোয়াযুক্ত হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, হে আমার প্রজা মিশর, আমার প্রজা আসিরিয়া, আমারই হাতে গড়া তুমি, আর হে আমার মনোনীত প্রজা ইসরায়েল, তোমরা সকলেই আমার আশীর্বাদের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান ঐ সম্মিলিত দেশগুলিকে আশীর্বাদ করবেন| তিনি বলবেন, “মিশর তুমি আমার লোক| অশূর আমি তোমাকে সৃষ্টি করেছি| ইস্রায়েল, তুমি আমার| তোমরা প্রত্যেকেই আমার আশীর্বাদপুষ্ট!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু তাদের আশীর্বাদ করবেন এবং বলবেন, “আমার লোক মিশর, আমার হাতে গড়া অশূর ও আমার অধিকার ইস্রায়েল আশীর্বাদিত হবে।”