Isaiah 19:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরের রূহ্‌ তার অন্তরে শূন্য হয়ে যাবে এবং আমি তার পরিকল্পনা নিষ্ফল করবো; আর তারা মূর্তি, মৃতদের রূহ্‌, ভূতুড়িয়া ও গুনিনদের কাছে খোঁজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব; তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে, প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসরের আত্মা তাহার অন্তরে শূন্য হইয়া যাইবে, এবং আমি তাহার মন্ত্রণা গ্রাস করিব; আর তাহারা প্রতিমা, ভেল্কিকর, ভূতুড়িয়া ও গুণীদের নিকটে অন্বেষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরের আত্মা তাহার অন্তরে শূন্য হইয়া যাইবে, এবং আমি তাহার মন্ত্রণা গ্রাস করিব; আর তাহারা প্রতিমা, ভেল্কিকর, ভূতুড়িয়া ও গুনিনদের নিকটে অন্বেষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরীয়েরা মনের বল হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনা নিষ্ফল করে দেব। তারা প্রতিমা ও মৃতদের আত্মার কাছে, ভূতের মাধ্যমের কাছে, আর মন্দ আত্মাদের সংগে সম্বন্ধ রক্ষাকারীদের কাছে পরামর্শ চাইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরীয়রা মনের বল হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনা নিষ্ফল করে দেব। তারা মূর্তি ও মৃতদের রূহের কাছে, ভূতের মাধ্যমের কাছে, আর খারাপ রূহ্‌দের সংগে সম্বন্ধ রক্ষাকারীদের কাছে পরামর্শ চাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মিশরীদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে এবং তাদের মনোবল ভেঙ্গে দিতে চলেছি। তারা তাদের অলীক প্রতিমার কাছে সাহায্য ভিক্ষা করবে, আত্মার ভর হওয়া লোকের কাছে এবং প্রেতাত্মাদের কাছে পরামর্শ চাইতে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা বিভ্রান্ত হবে| লোকরা তাদের ভ্রান্ত দেবতা ও জ্ঞানী লোকদের দরবারে হাজির হয়ে জানতে চাইবে তাদের কি করা উচিৎ‌| লোকরা যাদুকরের কাছেও জিজ্ঞাসা করবে| কিন্তু কারোর উপদেশই কার্যকরী হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরীয়দের আত্মা নিজেদের মধ্যে দুর্বল হবে, আমি তাদের পরিকল্পনা বিনষ্ট করব। যদিও তারা মূর্ত্তি, মৃত মানুষের আত্মা, মাধ্যম এবং আধ্যাত্মবাদীদের কাছে পরামর্শ চেয়েছিল।