Isaiah 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি মিসরীয়দেরকে কঠিন মালিকের হাতে তুলে দেব, এক জন উগ্র বাদশাহ্‌ তাদের উপরে রাজত্ব করবে, এই কথা প্রভু, বাহিনীগণের মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এক নিষ্ঠুর মনিবের হাতে মিশরীয়দের সমর্পণ করব, এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি মিস্রীয়দিগকে কঠিন প্রভুর হস্তে সমর্পণ করিব, এক উগ্র রাজা তাহাদের উপরে রাজত্ব করিবে, ইহা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি মিসরীয়দিগকে কঠিন প্রভুর হস্তে সমর্পণ করিব, এক উগ্র রাজা তাহাদের উপরে রাজত্ব করিবে, ইহা প্রভু, বাহিনীগণের সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন কড়া মনিবের হাতে আমি মিসরীয়দের তুলে দেব; একজন ভয়ংকর রাজা তাদের শাসন করবে।” এই হল সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভুর কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন কড়া মালিকের হাতে আমি মিসরীয়দের তুলে দেব; একজন ভয়ংকর বাদশাহ্‌ তাদের শাসন করবে।” এই হল দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মিশরীদের এক নিষ্ঠুর স্বৈরাচারী রাজার হাতে তুলে দেব, যে তাদের শাসন পরিচালনা করবে। আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গুরু, সর্বশক্তিমান প্রভু বলেন, “মিশরকে আমি এক কঠোর প্রভুর হাতে দেব| এক শক্তিশালী রাজা লোকদের শাসন করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মিশরীয়দেরকে একটি কঠোর মনিবের হাতে তুলে দেব এবং একজন শক্তিশালী রাজা তাদের শাসন করবেন।” এই হল বাহিনীদের প্রভু সদাপ্রভুর কথা।