Isaiah 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নীল নদীর নিকটস্থ, নীল নদীর তীরস্থ মাঠগুলো ও নীল নদীর কাছে উপ্ত বীজগুলো শুকিয়ে যাবে, উড়ে যাবে, কিছুই থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা। নীলনদের তীরে সমস্ত বীজ লাগানো মাঠ শুকনো হয়ে যাবে, সেগুলি বাতাসে উড়ে যাবে, আর থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নীল নদীর নিকটস্থ, নীল নদীর তীরস্থ মাঠ সকল ও নীল নদীর নিকটে উপ্ত বীজ সকল শুষ্ক হইবে, উড়িয়া যাইবে, কিছুই থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নীল নদীর নিকটস্থ, নীল নদীর তীরস্থ মাঠ সকল ও নীল নদীর নিকটে উপ্ত বীজ সকল শুষ্ক হইবে, উড়িয়া যাইবে, কিছুই থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নীল নদীর পারের সব গাছ-গাছড়াও শুকিয়ে যাবে। নদীর ধারের বীজ লাগানো ক্ষেত শুকিয়ে ফেটে যাবে; চারাগুলো শুকিয়ে উড়ে যাবে, কিছুই থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নীল নদের পারের সব গাছ-গাছড়াও শুকিয়ে যাবে। নদীর ধারের বীজ লাগানো ক্ষেত শুকিয়ে ফেটে যাবে; চারাগুলো শুকিয়ে উড়ে যাবে, কিছুই থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নদীর পাড়ে যে বীজ বোনা হয়েছিল সেগুলি সব শুকিয়ে বাতাসে উড়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীলনদের তীর ধরে যেসব ছোট গাছপালা আছে সেগুলো মরে যাবে এবং উড়ে যাবে| এমন কি নীলনদ যেখানে সবচেয়ে বেশী বিস্তৃত, সেখানকার গাছপালাও মরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীল নদীর ঘাটের দ্বারা, নীল নদীর তীরের মাঠের দ্বারা এবং নীল নদীর কাছের বোনা বীজ সব, শুকিয়ে যাবে, ধূলোতে পরিণত হবে।