Isaiah 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেলেরা হাহাকার করবে; যেসব লোক নীল নদীতে বড়শী ফেলে, তারা মাতম করবে এবং যারা পানির মুখে জাল পাতে, তারা হতাশ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে, যারা নীলনদে বড়শি ফেলে, যারা জলের মধ্যে তাদের জাল ফেলে, তারা সব দুঃখে শীর্ণ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধীবরগণও হাহাকার করিবে; যে সকল লোক নীল নদীতে বড়শী ফেলে, তাহারা বিলাপ করিবে; এবং যাহারা জলের মুখে জাল পাতে, তাহারা অবসন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধীবরগণও হাহাকার করিবে; যে সকল লোক নীল নদীতে বড়শী ফেলে, তাহারা বিলাপ করিবে; এবং যাহারা জলের মুখে জাল পাতে, তাহারা অবসন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জেলেরা হায় হায় করবে আর নীল নদীতে যারা বড়শী ফেলে তারা বিলাপ করবে। যারা জলে জাল ফেলে তারা দুর্বল হয়ে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেলেরা হায় হায় করবে আর নীল নদে যারা বড়শী ফেলে তারা বিলাপ করবে। যারা পানিতে জাল ফেলে তারা দুর্বল হয়ে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নীল নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে, তারা কাঁদবে, হায় হায় করবে, অকেজো হয়ে যাবে তাদের মাছ ধরার বড়শি ও জাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নীলনদ থেকে যে সমস্ত জেলেরা মাছ ধরত তারা এমশঃ বিষণ্ন হবে এবং কাঁদবে| যারা নীলনদের ওপর জাল বিছিয়ে জীবিকা নির্বাহ করত তারা দুর্বল হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জেলেরা হাহাকার করবে আর নীল নদীতে যারা বঁড়শি ফেলে তারা বিলাপ করবে। যারা জলে জাল ফেলে তারা শোক করবে।