Isaiah 19:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা মসীনার কাপড় প্রস্তুত করে ও যারা পাতলা কাপড় বোনে, তারা লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, যারা সূক্ষ্ম মসিনার কাপড় বোনে, তারা নিরাশ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা মসীনার অংশুক প্রস্তুত করে, ও যাহারা শুক্লবস্ত্র বুনে, তাহারা লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা মসীনার অংশুক প্রস্তুত করে, ও যাহারা শুক্লবস্ত্র বুনে, তাহারা লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মসীনার সুতা প্রস্তুত করে আর যারা পাতলা কাপড় বোনে তারা নিরাশ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মসীনার সুতা প্রস্তুত করে আর যারা পাতলা কাপড় বোনে তারা নিরাশ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সূতির কাপড় বোনে, তারা হতাশাগ্রস্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত মানুষ কাপড় তৈরী করে তারাও ভীষণ বিষণ্ন| কারণ কাপড় তৈরীর প্রয়োজনীয় ফ্লাক্স এক রকমের গাছ আর নদীর পাড়ে জন্মাচ্ছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ভালো মসীনার জিনিস তৈরী করে এবং যারা সাদা কাপড় বোনে তারা ম্লান হবে।