Isaiah 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা শৈলে প্রবেশ কর ও ধূলিতে লুকাও, মাবুদের ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতা থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা শৈলে পশিয়া যাও, ও ধূলিতে লুকাও, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা শৈলে ঢুকিয়া যাও, ও ধূলিতে লুকাও, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য তোমরা বড় বড় পাথরের ফাঁকে ঢুকে যাও, মাটির মধ্যে লুকাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ভয়ংকরতা এবং তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য তোমরা বড় বড় পাথরের ফাঁকে ঢুকে যাও, মাটির মধ্যে লুকাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে আত্মরক্ষার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য তোমরা লুকাও পর্বতের গুহায়, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা কর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও, পাথরের পেছনে আবর্জনার মধ্যে লুকিয়ে থাকো| প্রভুকে তোমাদের ভয় পাওয়া উচিৎ এবং তাঁর মহান পরাক্রম থেকে তোমাদের লুকিয়ে থাকা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আতঙ্কের হাত থেকে এবং তাঁর প্রতাপের মহিমা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা প্রস্তরময় জায়গায় চলে যাও এবং মাটিতে লুকিয়ে পড়।