Isaiah 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গর্বিত লোকের চাহনি অবনত করা হবে, মান্য লোকদের গর্ব খর্ব হবে, আর সেদিন কেবল মাবুদই উন্নত হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উদ্ধত মানুষের দৃষ্টি নত করা হবে, গর্বিত মানুষেরা অবনত হবে; সেদিন কেবলমাত্র সদাপ্রভুই উন্নীত হবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্য লোকদের গর্ব্ব খর্ব্ব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্য লোকদের গর্ব খর্ব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্বিত লোকের চাহনি নত করা হবে আর লোকদের অহংকার নীচে নামানো হবে। সেই দিন কেবল সদাপ্রভুকেই সম্মানিত করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্বিত লোকের চাহনি নত করা হবে আর লোকদের অহংকার নীচে নামানো হবে। সেই দিন কেবল মাবুদকেই সম্মানিত করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন একটি দিন আসছে, যেদিন মানুষের দর্পচূর্ণ হবে, অবসান ঘটবে ঔদ্ধত্যের। উদ্ধত মানুষ হবে অবনমিত। তকন একমাত্র প্রভু পরমেশ্বরই হবেন মহিমান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দাম্ভিক লোকরা অহঙ্কার করবে না| এই সব লোকরা লজ্জায় মাটিতে মাথা নত করবে| সেই সময় শুধুমাত্র প্রভু একা উন্নত মস্তকে বিরাজ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকেদের গর্ব নত করা হবে এবং গর্বিত লোকের অহঙ্কার চূর্ণ হবে। বিচারের সেই দিন একমাত্র সদাপ্রভুই মহিমান্বিত হবেন।