Isaiah 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত যা কিছু অহংকারী ও উদ্ধত এবং যা কিছু উঁচুতে তুলে ধরা হয়েছে, সেই সবকিছুর প্রতিকূলে বাহিনীগণের মাবুদের একদিন আসছে; সেসব নত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যত গর্বিত ও উদ্ধত মানুষ, যত লোক নিজেদের উচ্চ করে, তাদের জন্য সর্বশক্তিমান সদাপ্রভু একটি দিন স্থির করে রেখেছেন, (তাদের সবাইকে নত করা হবে),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যাহা কিছু গর্ব্বিত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চীকৃত, সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভুর এক দিন আসিতেছে; সে সকল নত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যাহা কিছু গর্বিত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চীকৃত, সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভুর এক দিন আসিতেছে; সেই সকল নত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু অহংকারী আর গর্বিত লোকদের এবং যারা উঁচুতে আছে তাদের সকলের জন্য একটা দিন ঠিক করেছেন; সেই দিন তাদের সবাইকে নত করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন অহংকারী আর গর্বিত লোকদের এবং যারা উঁচুতে আছে তাদের সকলের জন্য একটা দিন ঠিক করেছেন; সেই দিন তাদের সবাইকে নত করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন যারা ক্ষমতাবান, যারা গর্বোদ্ধত, অতিশয় আত্মাভিমানী, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের প্রত্যেককে অবনত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর একটি বিশেষ দিনের পরিকল্পনা আছে| সেই দিনে প্রভু উদ্ধত ও অহঙ্কারী লোকদের শাস্তি দেবেন| সেই দিনে ঐসব লোকরা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেখানে বাহিনীদের সদাপ্রভুর দিন হবে প্রত্যেকের বিরুদ্ধে যারা গর্বিত, অহঙ্কারী এবং প্রত্যেকের বিরুদ্ধে যারা দাম্ভিক; তাকে নত করা হবে।