Isaiah 2:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সকল মূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে। আর লোকেরা শৈলের গুহা ও ধূলির গর্তে প্রবেশ করবে, মাবুদের ভয়ংকরতার দরুন ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে, সদাপ্রভুর ভয়ংকরতা থেকে এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্ত্তে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্তে ঢুকিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যখন পৃথিবীর লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের হাত থেকে তারা আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও পরাক্রমের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বতের গুহায় লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে সেখানে লুকাবার চেষ্টা করবে! তিনি যখন আসবেন পৃথিবী কেঁপে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা পাথর এবং মাটির ফাটলে লুকোবে| লোকে প্রভু এবং তাঁর মহান পরাক্রমকে ভয় পাবে| পৃথিবীকে কম্পিত করার জন্য যখন প্রভু উঠে দাঁড়াবেন তখনই এই সব ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আতঙ্ক এবং তার মহিমার প্রতাপের থেকে লোকেরা পাথরের গুহায় এবং মাটির গর্তের মধ্যে যাবে, যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।