Isaiah 2:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাহাড়ের গহ্বরে ও শৈলগুলোর ফাটলে প্রবেশ করবে, মাবুদের ভয়ানকতার দরুন, ও তাঁর মহিমার উজ্জ্বলতার দরুন, যখন তিনি দুনিয়াকে কাঁপাতে উঠবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পাহাড়-পর্বতের গুহাগুলিতে ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে, সদাপ্রভুর ভয়ংকরতা থেকে এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গিরি-গহ্বরে ও শৈলগণের ফাটালে পশিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গিরি-গহ্বরে ও শৈলগণের ফাটলে ঢুকিবে, সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত, যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যখন পৃথিবীর লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে বড় বড় পাথরের ফাঁকে ও পাহাড়ের ফাটলে পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যখন দুনিয়ার লোকদের ভয় দেখাবার জন্য আসবেন তখন তাঁর ভয়ংকরতার ও তাঁর মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে বড় বড় পাথরের ফাঁকে ও পাহাড়ের ফাটলে পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আগমনকালে দুলে উঠবে ধরণী। লোকে তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে আত্মরক্ষা করার জন্য, তাঁর মহিমা ও প্রতাপের তেজ থেকে নিজেদের আড়াল করার জন্য পর্বত কন্দরে লুকাবে, মাটিতে গর্ত খুঁড়ে লুকাবার চেষ্টা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোকরা প্রভু এবং তাঁর মহান পরাক্রমে ভীত হয়ে পাথরগুলোর ফাটলে লুকোবে| এই সব ঘটবে যখন প্রভু পৃথিবীকে কম্পিত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আতঙ্ক ও প্রতাপের মহিমা থেকে লোকেরা পাথরের গুহার মধ্যে এবং খাড়া পাথরের ফাটলের মধ্যে যাবে যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।