Isaiah 2:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মানুষের আশ্রয় ছেড়ে যাও, যার নাকের আগায় তার প্রাণবায়ু থাকে; ফলে সে কিসের মধ্যে গণ্য?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা মানুষের উপরে নির্ভর করা ছেড়ে দাও, যার নাকে তো কেবলমাত্র প্রাণবায়ু বয়। সে কীসের মধ্যে গণ্য?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা মানুষের উপর নির্ভর করা ছেড়ে দাও। তার প্রাণ তো তার নাকের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; তার কোনই দাম নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা মানুষের উপর ভরসা করা ছেড়ে দাও। তার প্রাণ তো তার নাকের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়; তার কোনই দাম নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরণশীল মানুষের উপর ভরসা করো না। আস্থা স্থাপন করো না তাদের উপর। সে তো নগণ্য মানুষ মাত্র!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজেদের রক্ষা করার জন্য লোকদের অন্য কারও ওপর আস্থা রাখা উচিৎ নয়| কারণ মানুষ মরণশীল এবং তারা মারা যাবে| তাই তোমাদের এটা ভাবা উচিৎ নয় যে তারা ঈশ্বরের মতো ক্ষমতাবান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের ওপর নির্ভর করা বন্ধ কর, যার নাকে প্রাণবায়ু আছে, কারণ সে কিসের মধ্যে গণ্য?