Isaiah 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অনেক দেশের লোক যাবে, বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্‌র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদেরকে নিজের পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো, কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক লোক এসে বলবে, “চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই, যাকোবের ঈশ্বরের গৃহে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।” সিয়োন থেকে বিধান নির্গত হবে, জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব; কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব, কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক জাতির লোক এসে বলবে, “চল, আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই, চল, যাকোবের ঈশ্বরের ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে আর যিরূশালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক জাতির লোক এসে বলবে, “চল, আমরা মাবুদের পাহাড়ে উঠে যাই, চল, ইয়াকুবের আল্লাহ্‌র ঘরে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে আর জেরুজালেম থেকে বের হবে মাবুদের কালাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলবে, চল আমরা প্রভু পরমেশ্বরের পর্বতে আরোহণ করি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দিরে যাই। তিনি আমাদের কাছে কি চান সেই বিষয়ে তিনি শিক্ষা দেবেন আমাদের। আমরা চলব তাঁরই নির্দেশিত নির্দিষ্ট পথে। কারণ সিয়োন থেকে প্রকাশিত হবে প্রভু পরমেশ্বরের বিধি বিধান জেরুশালেম থেকে তিনি তাঁর প্রজাদের সঙ্গে কথা বলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু দেশের লোক সেখানে যাবে| তারা বলবে, “চল, আমরা সবাই প্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের উপাসনাগৃহে উঠি| তারপর তিনি আমাদের তাঁর জীবনযাপনের পথ শেখাবেন এবং আমরা জীবনের সেই পথ অনুসরণ করব|” ঈশ্বরের বিধি, প্রভুর বার্তাসমূহ জেরুশালেমের সিয়োন পর্বত থেকে শুরু হবে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক লোক আসবে এবং বলবে, “চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে উঠে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নিয়ম এবং যিরূশালেম থেকে সদাপ্রভুর বাক্য বের হবে।