Isaiah 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তুমি নিজের লোকদের, ইয়াকুবের কুলকে ত্যাগ করেছ, কারণ তারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও ফিলিস্তিনীদের মত গণক হয়েছে এবং বিজাতি সন্তানদের হাতে হাত মিলিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু, তুমি তো তোমার প্রজা, যাকোবের কুলকে ত্যাগ করেছ। তারা প্রাচ্যদেশীয় কুসংস্কারের অভ্যাসে পূর্ণ; তারা ফিলিস্তিনীদের মতো গণকবিদ্যা ব্যবহার করে এবং পৌত্তলিকদের সঙ্গে হাতে হাত মেলায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তুমি আপন প্রজাদিগকে, যাকোবের কুলকে, ত্যাগ করিয়াছ, কারণ তাহারা পূর্ব্বদেশের প্রথায় পরিপূর্ণ ও পলেষ্টীয়দের ন্যায় গণক হইয়াছে, এবং বিজাতিসন্তানদের হস্তে হস্ত দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তুমি আপন প্রজাদিগকে, যাকোবের কুলকে, ত্যাগ করিয়াছ, কারণ তাহারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও পলেষ্টীয়দের ন্যায় গণক হইয়াছে, এবং বিজাতি-সন্তানদের হস্তে হস্ত দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তো তোমার লোকদের, অর্থাৎ যাকোবের বংশধরদের ত্যাগ করেছ। তারা পূর্ব দিকের দেশগুলোর কুসংস্কার দিয়ে পূর্ণ হয়েছে; তারা পলেষ্টীয়দের মত মায়াবিদ্যার অভ্যাস করেছে এবং ভিন্ন জাতিদের সংগে হাতে হাত মিলিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি তো তোমার বান্দাদের, অর্থাৎ ইয়াকুবের বংশধরদের ত্যাগ করেছ। তারা পূর্ব দিকের দেশগুলোর কুসংস্কার দিয়ে পূর্ণ হয়েছে; তারা ফিলিস্তিনীদের মত মায়াবিদ্যার অভ্যাস করেছে এবং ভিন্ন জাতিদের সংগে হাতে হাত মিলিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তুমি তোমার প্রজাদের, যাকোবের বংশধরদের পরিত্যাগ করেছ! প্রাচ্যদেশ ও ফিলিস্তিয়ার যাদুবিদ্যা ও মন্ত্র-তন্ত্রে পূর্ণ হয়েছে এ দেশ । বিদেশীদের সঙ্গে হাত মিলিয়েছে এদেশের মানুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে একথা বলছি কারণ তুমি তোমার লোকদের ত্যাগ করেছ| তোমার লোকরা পূর্বদিকের লোকদের ধ্যান ধারণায পরিপূর্ণ হয়েছে| তোমার লোকরা পলেষ্টীয়দের মতো ভবিষ্যৎ বক্তা হবার চেষ্টা করছে| তোমাদের লোকরা বহিরাগতদের সঙ্গে খুব বেশী জড়িয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি তো তোমার লোকদেরকে, যাকোবের কুলকে ত্যাগ করেছ। কারণ তারা পূর্ব দিকের দেশগুলোর রীতিতে পূর্ণ এবং পলেষ্টীয়দের ভবিষ্যৎবাণী পাঠকদের মতো হয়েছে এবং তারা বিদেশীদের সন্তানদের সঙ্গে হাত মিলিয়েছে।