Isaiah 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের দেশ রূপা ও সোনায় পরিপূর্ণ, তাদের ধনরাশির সীমা নেই; তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ এবং রথ যে কত তার হিসেব নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই। তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ, তাদের রথেরও যেন কোনো শেষ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের শেষ নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথও অসংখ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের শেষ নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথও অসংখ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দেশ স্বর্ণ-রৌপ্যে পরিপূর্ণ, তাদের ঐশ্বর্য বৈভবের সীমা নাই। অশ্বে পূর্ণ তাদের দেশ, কত যে রথ তাদের আছে, তা গুণে শেষ করা যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের দেশ অন্য দেশের সোনা, রূপোয় পরিপূর্ণ| সেখানে ধনসম্পত্তির সীমা পরিসীমা নেই| তোমাদের দেশ ঘোড়া এবং অসংখ্য রথে পরিপূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথের সীমা নেই।