Isaiah 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাদেরকে মাফ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়, মহৎ যারা, তারাও অধোমুখ হয়, তাই তুমি তাদের ক্ষমা কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাহাদিগকে ক্ষমা করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাহাদিগকে ক্ষমা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই লোকদের নত করা হবে এবং তাদের সবাইকে নীচু করা হবে। তাদের তুমি ক্ষমা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই লোকদের নত করা হবে এবং তাদের সবাইকে নীচু করা হবে। তাদের তুমি মাফ কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিটি মানুষকেই অবনত করা হয়, অপমানিত, লাঞ্ছিত করা হয়। হে প্রভু পরমেশ্বর, তুমি ওদেরও ক্ষমা করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা খুব নীচ এবং হীন হয়ে গেছে| তাই ঈশ্বর, আপনি তাদের নিশ্চই ক্ষমা করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দ্বারা লোকেরা নত হবে এবং তারা প্রত্যেকে নীচু হবে; অন্যথায় তাদেরকে গ্রহণ কোরো না।