Isaiah 20:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে বছর আসেরিয়ার বাদশাহ্ সর্গোনের প্রেরিত তর্তন [সেনাপতি] অস্দোদে আসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করে তা হস্তগত করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বছর আসিরীয় রাজা সর্গোনের পাঠানো প্রধান সেনাপতি অস্দোদে এসে, তা আক্রমণ করে অধিকার করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বৎসর অশূর-রাজ সর্গোনের প্রেরিত তর্ত্তন [সেনাপতি] অস্দোদে আইসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বৎসর অশূর-রাজ সর্গোনের প্রেরিত তর্তন [সেনাপতি] অস্দোদে আইসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়া দেশের রাজা সর্গোনের পাঠানো সেনাপতি অস্দোদে এসে তা আক্রমণ করে অধিকার করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়া দেশের বাদশাহ্ সর্গোনের পাঠানো সেনাপতি অস্দোদে এসে তা আক্রমণ করে অধিকার করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট সর্গনের আদেশে আসিরিয়ার সৈন্যবাহিনীর সেনাপতি অসদোদ আক্রমণ করে অধিকার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্গোন ছিলেন অশূরের রাজা| সর্গোন তাঁর সেনাপতি তর্ত্তনকে অস্দোদ শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান| তর্ত্তন সেখানে গিয়ে শহরটি দখল করে নেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে বছরে অধিপতি অসদোদে আসলেন, অশূরের রাজা সার্গোন তাকে পাঠিয়ে দিলেন, তিনি অসদোদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তা গ্রহণ করলেন।