Isaiah 20:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মাবুদ আমোজের পুত্র ইশাইয়ার মধ্য দিয়ে এই কথা বললেন, তুমি গিয়ে নিজের কোমর থেকে চট খোল ও পা থেকে জুতা খোল। তাতে তিনি তা করলেন, উলঙ্গ হয়ে ও খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে সদাপ্রভু আমোষের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথা বললেন। তিনি তাঁকে বললেন, “তোমার শরীর থেকে ওই শোকবস্ত্র ও পায়ের চটিজুতো খুলে নাও।” তিনি সেরকমই করলেন। তিনি নগ্ন হয়ে খালি পায়ে এদিক-ওদিক ঘুরতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে সদাপ্রভু আমোসের পুত্র যিশাইয় দ্বারা এই কথা কহিলেন, তুমি গিয়া আপন কটিদেশ হইতে চট মুক্ত কর, ও পদ হইতে পাদুকা খুল। তাহাতে তিনি তাহা করিলেন, বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে সদাপ্রভু আমোসের পুত্র যিশাইয় দ্বারা এই কথা কহিলেন, তুমি গিয়া আপন কটিদেশ হইতে চট মুক্ত কর, ও পদ হইতে পাদুকা খুল। তাহাতে তিনি তাহা করিলেন, বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বছর তিনি আক্রমণ করেছিলেন সেই বছরে সদাপ্রভু আমোসের ছেলে যিশাইয়কে বলেছিলেন, “তোমার গা থেকে ছালার চট ও পা থেকে জুতা খুলে ফেল।” এতে যিশাইয় উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বছর তিনি আক্রমণ করেছিলেন সেই বছরে মাবুদ আমোজের ছেলে ইশাইয়াকে বলেছিলেন, “তোমার শরীর থেকে ছালার চট ও পা থেকে জুতা খুলে ফেল।” এতে ইশাইয়া উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর তিন বছর আগে প্রভু পরমেশ্বর আমোসের পুত্র যিশাইয়কে চটি ও তাঁর পরণের চটের কাপড় খুলে ফেলতে বলেছিলেন। যিশাইয় তাঁর আদেশ পালন করেছিলেন। তিনি নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় থাকতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় প্রভু আমোসের পুত্র যিশাইয়ের মাধ্যমে কথাবার্তা বলেছিলেন| প্রভু বলেন, “যাও, তোমার কোমর থেকে দুঃখের কাপড় সরাও| পা থেকে জুতো খুলে ফেল|” যিশাইয় প্রভুর আদেশ পালন করল| খালি পায়ে, খালি গায়ে যিশাইয় চারদিকে ঘুরে বেড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সময় প্রভু আমোসের পুত্র যিশাইয়র মাধ্যমে এই কথা গুলি বলেছিলেন, “যাও এবং তোমার কোমর থেকে চট বাদ দাও এবং তোমার পা থেকে চটি নাও।” তিনি তাই করলেন, উলঙ্গ হলেন ও খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।