Isaiah 20:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ বললেন, আমার গোলাম ইশাইয়া যেমন মিসর ও ইথিওপিয়া দেশের বিষয়ে তিন বছরের চিহ্ন ও অদ্ভুত লক্ষণের জন্য উলঙ্গ হয়ে ও খালি পায়ে ঘুরে বেড়িয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন তিন বছর নগ্ন শরীরে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, তা হল এক চিহ্নস্বরূপ, আমি মিশর ও ইথিয়োপিয়ার উপরে যে ভয়ংকর কষ্টের সময় নিয়ে আসব, এ তারই নিদর্শন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু কহিলেন, আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশ দেশের বিষয়ে তিন বৎসরের চিহ্ন ও অদ্ভুত লক্ষণের জন্য বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু কহিলেন, আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশ দেশের বিষয়ে তিন বৎসরের চিহ্ন ও অদ্ভুত লক্ষণের জন্য বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশের বিরুদ্ধে একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদ বললেন, “আমার গোলাম ইশাইয়া যেমন মিসর ও ইথিওপিয়ার বিরুদ্ধে একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসদোদ অধিকৃত হওয়ার পর প্রভু পরমেশ্বর বললেন, আমার দাস যিশাইয় আজ তিন বছর নগ্ন পদে, বিবস্ত্র অবস্থায় রয়েছে। মিশর এবং সুদানের অবস্থা কি হবে, এ তারই সঙ্কেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু বললেন, “যিশাইয় তিন বছর ধরে খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়িযেছে| এটা মিশর এবং কূশ দেশের কাছে একটা নিদর্শন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন মিশর ও কূশের জন্য একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলঙ্গ ও খালি পায়ে ঘুরে বেড়িয়েছে”