Isaiah 20:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তেমনি আসেরিয়ার বাদশাহ্ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ-মিসরীয়-বন্দী ও ইথিওপীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে ও পেছন অনাবৃত করে চালাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসিরীয় রাজা এভাবেই মিশরীয় ও ইথিয়োপীয় বন্দিদের নগ্ন শরীরে ও খালি পায়ে নির্বাসনে নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ নির্বিশেষে, মিশরের লজ্জার জন্য, তাদের নিতম্বদেশ অনাবৃত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেইরূপ অশূর-রাজ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ মিস্রীয়-বন্দি ও কূশীয় নির্ব্বাসিত লোকদিগকে বিবস্ত্র, শূন্যপদ ও অনাবৃত-নিতম্ব করিয়া চালাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইরূপ অশূর-রাজ মিসরের লজ্জার জন্য আবালবৃদ্ধ-মিসরীয়-বন্দি ও কূশীয় নির্বাসিত লোকদিগকে বিবস্ত্র, শূন্যপদ ও অনাবৃত-নিতম্ব করিয়া চালাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক তেমনি করে আসিরিয়ার রাজা মিসরকে লজ্জা দেবার জন্য মিসরীয় ও কূশীয় বন্দীদের ছেলে-বুড়ো সবাইকে উলংগ অবস্থায়, খালি পায়ে ও পেছন-খোলা অবস্থায় নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক তেমনি করে আশেরিয়ার বাদশাহ্ মিসরকে লজ্জা দেবার জন্য মিসরীয় ও ইথিওপীয় বন্দীদের ছেলে-বুড়ো সবাইকে উলংগ অবস্থায়, খালি পায়ে ও পেছন্তখোলা অবস্থায় নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অশূরের রাজা মিশর ও কূশদেশকে পরাজিত করবে| অশূররা বন্দীদের তাদের দেশ থেকে ধরে নিয়ে যাবে| বৃদ্ধ এবং য়ুবা বন্দীদের খালি পায়ে এবং পোশাক-আশাক না পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে| তারা সম্পূর্ণ উলঙ্গ থাকবে| মিশরের লোকরা লজ্জিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে অশূরের রাজা মিশরকে লজ্জা দেবার জন্য যুবক এবং বৃদ্ধ মিশরীয়দেরকে বন্দী ও কূশীয় নির্বাসিত লোকদেরকে উলঙ্গ, খালি পা ও নীচের অংশ অনাবৃত করবেন।