Isaiah 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা নিজেদের বিশ্বাসভূমি ইথিওপিয়া ও নিজেদের গৌরবাস্পদ মিসরের বিষয়ে ক্ষুব্ধ ও লজ্জিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ইথিয়োপিয়াকে বিশ্বাস করেছিল ও মিশরের জন্য গর্ব করেছিল, তারা ভীত ও লজ্জিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা আপনাদের বিশ্বাসভূমি কূশ ও আপনাদের গৌরবাস্পদ মিসরের বিষয়ে ক্ষুব্ধ ও লজ্জিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা আপনাদের বিশ্বাসভূমি কূশ ও আপনাদের গৌরবাস্পদ মিসরের বিষয়ে ক্ষুব্ধ ও লজ্জিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা কূশ দেশের উপর নির্ভর করেছিল এবং মিসরকে নিয়ে বড়াই করেছিল তারা ভয় পাবে ও লজ্জিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ইথিওপিয়া দেশের উপর ভরসা করেছিল এবং মিসরকে নিয়ে বড়াই করেছিল তারা ভয় পাবে ও লজ্জিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সুদানের উপর আস্থা স্তাপন করেছিল এবং মিশরকে নিয়ে গর্ব করেছিল, তাদের মোহভঙ্গ হবে, নির্মূল হবে তাদের আশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ভীত এবং হতাশ হবে কারণ তারা কূশ দেশের কাছে সাহায্য আশা করেছিল এবং মিশর দেশের মহিমায় তাদের আস্থা ছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হতাশ এবং লজ্জিত হবে, কারণ কূশ তাদের আশা এবং মিশর তাদের মহিমা।