Isaiah 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন এই উপকূল-নিবাসীরা বলবে, আসেরিয়ার বাদশাহ্‌ থেকে উদ্ধার পাবার জন্য আমরা যার কাছে সাহায্য লাভের জন্য পালিয়ে গিয়েছিলাম, দেখ, এই আমাদের সেই বিশ্বাসভূমি; তবে আমরাই কিভাবে বাঁচবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, যে লোকেরা এই উপকূল অঞ্চলে বসবাস করবে, তারা বলবে, ‘দেখো, আমরা যাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের কী অবস্থা হয়েছে। আসিরীয় রাজার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য ও উদ্ধারলাভের আশায়, আমরা তাদেরই কাছে পলায়ন করেছিলাম! তাহলে আমরাই বা কী করে নিষ্কৃতি পাব?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন এই উপকূল-নিবাসীরা বলিবে, অশূর-রাজ হইতে উদ্ধার পাইবার জন্য আমরা যাহার কাছে সাহায্য লাভার্থে পলায়ন করিয়াছিলাম, দেখ, এই আমাদের সেই বিশ্বাসভূমি; তবে আমরাই কি প্রকারে বাঁচিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন এই উপকূল-নিবাসীরা বলিবে, অশূর-রাজ হইতে উদ্ধার পাইবার জন্য আমরা যাহার কাছে সাহায্য লাভার্থে পলায়ন করিয়াছিলাম, দেখ, এই আমাদের সেই বিশ্বাসভূমি; তবে আমরাই কি প্রকারে বাঁচিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সাগর পারের বাসিন্দারা বলবে, ‘দেখ, যাদের উপর আমরা নির্ভর করেছিলাম এবং সাহায্য পাবার জন্য ও আসিরিয়ার রাজার হাত থেকে রক্ষা পাবার জন্য যাদের কাছে গিয়েছিলাম তাদের অবস্থা কি হয়েছে। তাহলে আমরাই বা কি করে বাঁচব?’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন সাগর পারের বাসিন্দারা বলবে, ‘দেখ, যাদের উপর আমরা ভরসা করেছিলাম এবং সাহায্য পাবার জন্য ও আশেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে রক্ষা পাবার জন্য যাদের কাছে গিয়েছিলাম তাদের অবস্থা কি হয়েছে। তাহলে আমরাই বা কি করে বাঁচব?’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন ফিলিস্তিয়ার উপকূলবাসী বলবে, দেখ, আসিরিয়ার সম্রাটের হাত থেকে রক্ষা পাবার জন্য আমরা যাদের উপরে ভরসা করেছিলাম, তাদের কি অবস্থা হয়েছে! এবার আমরা রক্ষা পাব কি করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রের ধারে বসবাসকারী লোকরা বলবে, “আমরা ঐ দেশগুলির কাছ থেকে সাহায্য পাবার ভরসা করেছিলাম| আমরা ওদের কাছে ছুটে গিয়েছিলাম যাতে অশূরের রাজার হাত থেকে তারা আমাদের রক্ষা করে| কিন্তু ওদের দিকে তাকাও| ওরাও বন্দী| ওদের দেশ দখল হয়ে গেছে| তাহলে আমরা কি ভাবে মুক্তি পাব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই উপকূলের বাসিন্দারা সেই দিন বলবে, “প্রকৃত পক্ষে, এটা আমাদের আশার উত্স ছিল, যেখানে আমরা সাহায্যের জন্য অশূরের রাজার হাত থেকে রক্ষা পেয়েছিলাম এবং এখন আমরা কিভাবে পালাতে পারি?”