Isaiah 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দক্ষিণাঞ্চলে যেমন ঝটিকা মহাবেগে চলে, তেমনি মরুভূমি থেকে, ভয়ঙ্কর দেশ থেকে, বিপদ আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্রের তীরবর্তী মরুপ্রান্তর সম্পর্কিত এক ভবিষ্যদ্বাণী: দক্ষিণাঞ্চল থেকে যেমন ঘূর্ণিবায়ু প্রবল বেগে বয়ে যায়, মরুপ্রান্তর থেকে, এক আতঙ্কস্বরূপ দেশ থেকে তেমনই এক আক্রমণকারী উঠে আসছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দক্ষিণাঞ্চলে যেমন ঝটিকা মহাবেগে চলে, তেমনি প্রান্তর হইতে, ভয়ঙ্কর দেশ হইতে, [বিপদ] আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাগর সমীপস্থ প্রান্তর বিষয়ক ভারবাণী। দক্ষিণাঞ্চলে যেমন ঝটিকা মহাবেগে চলে, তেমনি প্রান্তর হইতে, ভয়ঙ্কর দেশ হইতে, [বিপদ] আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-সমুদ্র সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: নেগেভে যেমন করে ঘূর্ণিবাতাস বয়ে যায় তেমনি করে মরু-এলাকা থেকে, সেই ভয়ংকর দেশ থেকে একটা বিপদ আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরু-সমুদ্র সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: নেগেভে যেমন করে ঘূর্ণিবাতাস বয়ে যায় তেমনি করে মরুভূমি থেকে, সেই ভয়ংকর দেশ থেকে একটা বিপদ আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন সম্বন্ধে দৈববাণী। মরুভূমির ধুলো উড়িয়ে নিয়ে ঘূর্ণিঝড় যেমন প্রবল বেগে ধাবিত হয়, ঠিক তেমনি এক ভয়ঙ্কর দেশ থেকে বিপর্যয় ছুটে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্রের তীরবর্তী মরুভূমি সম্পর্কে দুঃখ বার্তা: মরুভূমি থেকে কিছু বিপদ আসছে| যিহূদার দক্ষিণে মরু অঞ্চল নেগেভ থেকে একটি বাতাসের ঝটকার মতো এটা আসছে| এটা ভয়ঙ্কর একটা দেশ থেকে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমুদ্রের দ্বারা মরুভূমি বিষয়ে একটি ঘোষণা। দক্ষিণ অঞ্চলের মধ্যে দিয়ে ব্যাপক ঝড়ের মতো এটি আসে তেমনি করে মরু-এলাকা থেকে, সেই ভয়ঙ্কর দেশের মধ্যে দিয়ে আসছে।