Isaiah 21:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের মাবুদের, ইসরাইলের আল্লাহ্র কাছে যা শুনেছি, তা তোমাদেরকে জানালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও আমার প্রজারা, তোমাদের খামারে মাড়াই করে চূর্ণ করা হয়েছে, আমি সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে যা শুনেছি, তাই তোমাদের বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার মর্দ্দনীয় শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা শুনিয়াছি, তাহা তোমাদিগকে জ্ঞাত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার মর্দনীয় শস্য, আমার খামারের সন্তান, আমি বাহিনীগণের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা শুনিয়াছি, তাহা তোমাদিগকে জ্ঞাত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার লোকেরা, ফসলের মত তোমাদের তো মাড়াই করা হয়েছে। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছ থেকে, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদের জানালাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার লোকেরা, ফসলের মত তোমাদের তো মাড়াই করা হয়েছে। আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছ থেকে, ইসরাইলের মাবুদের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদের জানালাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজা ইসরায়েল, একদিন গমের মত তোমাদের মাড়াই করা হয়েছিল কিন্তু ইসরায়েলের আরাধ্য ঈশ্বর সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছ থেকে যে সুসংবাদ আমি পেয়েছি সেই সংবাদ তোমাদের কাছে ঘোষণা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশাইয় বললেন, “হে আমার লোকরা, ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে আমি যা যা শুনেছিলাম তা সবই তোমাদের জানিয়েছি| খামারে শস্য মাড়াই করার মতো তোমাদেরও মাড়ানো হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার মাড়াই করা শস্য, আমার খামারের সন্তান! আমি বাহিনীদের সদাপ্রভুর কাছ থেকে, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে আমি যা শুনেছি তা তোমাদেরকে জানালাম।