Isaiah 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দূমা বিষয়ক দৈববাণী। কেউ সেয়ীর থেকে আমাকে ডেকে বলছে, প্রহরি, রাত কত?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূমার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, কেউ আমাকে সেয়ীর থেকে ডেকে বলছে, “প্রহরী, রাতের আর কত বাকি আছে? প্রহরী, রাতের আর কত বাকি আছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দূমা বিষয়ক ভারবাণী। কেহ সেয়ীর হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, প্রহরি, রাত্রি কত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দূমা বিষয়ক ভারবাণী। কেহ সেয়ীর হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, প্রহরি, রাত্রি কত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দূমা, অর্থাৎ ইদোম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ আছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দূমা, অর্থাৎ ইদোম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ আছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোম থেকে কেউ যেন আমাকে ডেকে জিজ্ঞাসা করছেঃ প্রহরী, এখন কত রাত? রাত শেষ হতে আর কত বাকী? কখন রাত শেষ হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূমা সম্পর্কে বার্তা: সেয়ীর (এদম) থেকে কেউ আমায় ডাকল| সে বলল, “প্রহরী রাতের আর কতটুকু বাকি? আর কতক্ষণ এই অন্ধকার থাকবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দূমার বিষয়ে ঘোষণা: সেয়ীর থেকে কেউ আমাকে ডেকে বলল, “পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে? পাহারাদার, রাত আর কতক্ষণ বাকি আছে?”