Isaiah 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরব বিষয়ক দৈববাণী। হে দদানীয় পথিকদলগুলো, তোমরা আরবে বনের মধ্যে রাত যাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দদানের মরুযাত্রী তোমরা, যারা আরবীয় ঘন জঙ্গল এলাকায় তাঁবু স্থাপন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিকদল-সমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরব বিষয়ক ভারবাণী। হে দদানীয় পথিক দলসমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আরব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা যারা আরবের মরু-এলাকায় তাম্বু খাটাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আরব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা যারা আরবের মরুভূমিতে তাম্বু খাটাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরব সম্বন্ধে একটি দৈববাণী হলঃ হে দদানবাসী, উষর আরবভূমিতে যত পথিকদল কাফেলা নিয়ে যাবার পথে বিশ্রামের জন্য তাঁবু ফেলবে, তাদের তৃষ্ণার জল দান করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরব সম্বন্ধে দুঃখের বার্তা: দদান থেকে এক দল ব্যবসায়ী তাদের ব্যবসার জিনিসপত্র পশুর টানা গাড়িতে (ক্য়ারাভান) চাপিয়ে নিয়ে আসছে| আরবের মরুভূমিতে কিছু গাছের কাছে তারা রাত কাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরবের বিষয়ে ঘোষণা এই: হে দদানীয় যাত্রীর দল, তোমরা আরবের মরুপ্রান্তে রাত কাটাও,