Isaiah 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা তলোয়ারের সম্মুখ থেকে, খোলা তলোয়ারের, বাঁকানো ধনুকের ও প্রচণ্ড যুদ্ধের সম্মুখ থেকে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তরোয়াল থেকে পলায়ন করে, নিষ্কোষ তরোয়াল থেকে পলায়ন করে, তারা পলায়ন করে চাড়া দেওয়া ধনুক থেকে এবং রণভূমির উত্তাপ থেকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা খড়্‌গের সম্মুখ হইতে, নিষ্কোষিত খড়্‌গের আকর্ষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা খড়্‌গের সম্মুখ হইতে, নিষ্কোষিত খড়্‌গের, আকর্ষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তলোয়ারের সামনে থেকে, খোলা তলোয়ারের সামনে থেকে, বাঁকানো ধনুকের সামনে থেকে আর ভয়ংকর যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তলোয়ারের সামনে থেকে, খোলা তলোয়ারের সামনে থেকে, বাঁকানো ধনুকের সামনে থেকে আর ভয়ংকর যুদ্ধের সামনে থেকে পালিয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা উদ্যত তরবারি, ধনুকের উদ্যত বাণ এবং যুদ্ধের বিপজ্জনক পরিস্থিতির হাত থেকে পালিয়ে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোক তরবারির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে| তীরের আওতা থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে| বিধ্বংসী যুদ্ধের হাত থেকে বাঁচতে তারা পালিয়ে যাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা তরোয়াল থেকে, আকর্ষিত তরোয়াল থেকে, বাঁকানো ধনুকের থেকে আর ভারী যুদ্ধের সামনে থেকে পালিয়ে গেল।