Isaiah 21:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত প্রভু আমাকে এই কথা বললেন, বেতনজীবীর বছরের মত আর এক বছরের মধ্যে কায়দারের সমস্ত প্রতাপ শেষ হয়ে যাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু আমাকে এই কথা বললেন: “যেভাবে কোনো দাস তার চুক্তির মেয়াদ গুনতে থাকে, তেমনই এক বছরের মধ্যে কেদরের সমস্ত সমারোহের অন্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, বেতনজীবীর বৎসরের ন্যায় আর এক বৎসরকাল মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ প্রভু আমাকে এই কথা কহিলেন, বেতনজীবীর বৎসরের ন্যায় আর এক বৎসর কাল মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু আমাকে বললেন, “চুক্তিতে বাঁধা চাকর যেমন বছর গোণে তেমনি ঠিক এক বছরের মধ্যে কেদরের সমস্ত জাঁকজমক শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক আমাকে বললেন, “চুক্তিতে বাঁধা চাকর যেমন বছর গোণে তেমনি ঠিক এক বছরের মধ্যে কায়দারের সমস্ত জাঁকজমক শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, সম্পূর্ণ এক বছরের মধ্যে কেদর গোষ্ঠীর সমস্ত গৌরব ও মর্যাদা লুপ্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদাপ্রভু আমায় বলেছিলেন যে এই সব ঘটবে| প্রভু বলেছিলেন, “এক বছরের মধ্যেই, যে ভাবে একজন ভাড়াটে সহকারী সময় গোনে, কেদরের সমস্ত গৌরব অদৃশ্য হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু আমার কাছে এই কথা বললেন, “এক বছরের মধ্যে, এক বছরের জন্য মজুরী দেওয়া একজন শ্রমিক হিসাবে এটি দেখতে পাবে, কেদরের সমস্ত গৌরব শেষ হবে।