Isaiah 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কায়দার-বংশীয় বীরদের মধ্যে অল্প তীরন্দাজ মাত্র অবশিষ্ট থাকবে, কারণ মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধনুর্ধারীদের অবশিষ্ট লোকেরা, কেদরের যোদ্ধারা সংখ্যায় অল্পই হবে।” একথা সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেদরবংশীয় বীরগণের মধ্যে অল্প ধনুর্দ্ধর মাত্র অবশিষ্ট থাকিবে, কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেদর-বংশীয় বীরগণের মধ্যে অল্প ধনুর্ধর মাত্র অবশিষ্ট থাকিবে, কারণ সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কায়দারের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে। ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেদরের বীরশ্রেষ্ঠ ধর্নুদ্ধরদের মধ্যে মাত্র কিছু বীর অবশিষ্ট থাকবে। আমি, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময় শুধু কয়েকজন তীরন্দাজ, কেদরের মহান সৈন্যরা বেঁচে থাকবে|” কারণ প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেদরের ধনুকধারী যোদ্ধাদের মধ্যে অল্প লোকই বেঁচে থাকবে;” কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন।