Isaiah 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একটি নিদারুণ দর্শন আমাকে দেখানো হল; বেঈমান বেঈমানী করছে, বিনাশক বিনাশ করছে। হে ইলাম, উঠে যাও; হে মাদিয়া, অবরোধ কর; আমি ওর কৃত সমস্ত মাতম নিবৃত্ত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক নিদারুণ দর্শন আমাকে দেখানো হয়েছে: বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করে, লুণ্ঠনকারী লুট গ্রহণ করে। এলম, আক্রমণ করো! মাদিয়া, তোমরা অবরোধ করো! তার দেওয়া যত শোকবিলাপের আমি নিবৃত্তি ঘটাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক নিদারুণ দর্শন আমাকে জ্ঞাত করা হইল; বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করিতেছে, বিনাশক বিনাশ করিতেছে। হে এলম, উঠিয়া যাও; হে মাদিয়া, অবরোধ কর; আমি উহার ঘটিত সমস্ত বিলাপ নিবৃত্ত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক নিদারুণ দর্শন আমাকে জ্ঞাত করা হইল; বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করিতেছে, বিনাশক বিনাশ করিতেছে। হে এলম, উঠিয়া যাও; হে মাদিয়া, অবরোধ কর; আমি উহার ঘটিত সমস্ত বিলাপ নিবৃত্ত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা ভীষণ দর্শন আমাকে দেখানো হয়েছে- বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করছে, আর লুটকারী লুট করছে। হে এলম, আক্রমণ কর; মাদিয়া, ঘেরাও কর। বাবিল যে সব দুঃখ-কষ্ট ঘটিয়েছে তা আমি বন্ধ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা ভীষণ দর্শন আমাকে দেখানো হয়েছে- বেঈমান বেঈমানী করছে, আর লুটকারী লুট করছে। হে ইলাম, আক্রমণ কর; মিডিয়া, ঘেরাও কর। ব্যাবিলন যে সব দুঃখ-কষ্ট ঘটিয়েছে তা আমি বন্ধ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখছি খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটবে| আমি দেখছি বিশ্বাসঘাতকরা তোমার বিরুদ্ধে| আমি দেখছি লোকরা তোমার সম্পদ লুঠ করে নিচ্ছে| এলম যাও এবং ঐ লোকদের বিরুদ্ধে লড়াই করো| মাদিয়া শহরের চারদিকে তোমার সৈন্যদের মোতায়েন কর এবং ওদের হারাও| আমি শহরের সমস্ত খারাপ জিনিসকে ধ্বংস করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটা পীড়াদায়ক দর্শন আমাকে দেখানো হয়েছে বিশ্বাসঘাতক লোক বিশ্বাসঘাতকতা করছে এবং ধ্বংসকারী ধ্বংস করছে। হে এলম, যাও এবং আক্রমণ কর; মাদিয়া, ঘিরে ফেল। আমি তার সব কান্না থামিয়েছি।