Isaiah 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে আমার সমস্ত কোমরে তীব্র যন্ত্রণা দেখা দিল, প্রসবকারিণীর ব্যথার মত আমার ব্যথা হল; আমি এমন নুইয়ে পড়েছি যে, শুনতে পাই না, আমি এমন ভয় পেয়েছি যে, দেখতে পাই না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে আমার শরীর বেদনায় জর্জরিত হল, প্রসববেদনাগ্রস্ত নারীর মতো আমার শরীরে ব্যথা হল; আমি যা শুনি, তাতে হত-বিহ্বল হই, আমি যা শুনি, তাতে চমকিত হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে আমার সমস্ত কটিদেশে অঙ্গগ্রহ হইল, প্রসবকারিণীর ব্যথার ন্যায় আমার ব্যথা ধরিল; আমি এমন নুইয়া পড়িয়াছি যে, শুনিতে পাই না, আমি এমন বিহ্বল হইয়াছি যে, দেখিতে পাই না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে আমার সমস্ত কটিদেশে অঙ্গগ্রহ হইল, প্রসবকারিণীর ব্যথার ন্যায় আমার ব্যথা ধরিল; আমি এমন নুইয়া পড়িয়াছি যে, শুনিতে পাই না, আমি এমন বিহ্বল হইয়াছি যে, দেখিতে পাই না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পেটের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন যন্ত্রণা পাচ্ছি যে, শুনতে পাচ্ছি না, এমন ভয় পাচ্ছি যে, দেখতে পাচ্ছি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি পেটের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন যন্ত্রণা পাচ্ছি যে, শুনতে পাচ্ছি না, এমন ভয় পাচ্ছি যে, দেখতে পাচ্ছি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই দিব্যদর্শন আমি যা দেখলাম ও শুনলাম, তাতে ভয়াবহ সন্ত্রাস আমাকে ঘিরে ধরেছে, প্রসববেদনার মত দারুন যন্ত্রণায় আমি কাতর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐসব ভয়ঙ্কর জিনিস দেখেছি| এখন আমি ভীত-সন্ত্রস্ত| ভয়ের কারণে পাকস্থলীতে ব্যথা পাচ্ছি| ঐ ব্যথা প্রসব যন্ত্রণার মতো| যা কিছু শুনছি তাই আমাকে ভয় পাইয়ে দিচ্ছে| যা কিছু দেখছি তাতে আমি ভয়ে কাঁপছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমার কোমর ব্যথায় পূর্ণ হল, স্ত্রীলোকের প্রসব-যন্ত্রণার মত যন্ত্রণা আমাকে ধরেছে। আমি এমন নত হয়েছি যে, শুনতে পাচ্ছি না, এমন উত্তেজিত হয়েছি যে, দেখতে পাচ্ছি না।