Isaiah 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অন্তর ধুক্‌ ধুক্‌ করছে, মহাত্রাস আমাকে ভয় ধরিয়ে দিয়েছে; আমি যে সন্ধ্যাকাল ভালবেসেছিলাম, তা তিনি আমার পক্ষে ভীতিকর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয় ধুকধুক করে, ভয়ে আমি কাঁপতে থাকি; যে গোধূলিবেলার আমি অপেক্ষা করি, তা আমার কাছে হয়েছে বিভীষিকার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার হৃদয় দুপ্‌ দুপ্‌ করিতেছে, মহাত্রাস আমাকে ভয়গ্রস্ত করিতেছে; আমি যে সন্ধ্যাকাল ভালবাসিয়াছিলাম, তাহা তিনি আমার পক্ষে ভয়ানক করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার হৃদয় দুপ্‌ দুপ্‌ করিতেছে, মহাত্রাস আমাকে ভয়গ্রস্ত করিতেছে; আমি যে সন্ধ্যাকাল ভালবাসিয়াছিলাম, তাহা তিনি আমার পক্ষে ভয়ানক করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তর ধুক্‌ ধুক্‌ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে সন্ধ্যাবেলার জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা এখন আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বুক ধুক্‌ ধুক্‌ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে সন্ধ্যাবেলার জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা এখন আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মাথা ঘুরছে, আমি ভয়ে কাঁপছি। আমি চেয়েছি রাত্রির অন্ধকার কিন্তু সেও সন্ত্রাস ছাড়া কিছুই আনে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি উদ্বিগ্ন, আমি ভয়ে কাঁপছি| এখন আমার মনোরম সন্ধ্যা ভয়ের রাতে পর্যবসিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় ধুক্ ধুক্ করছে; ভীষণ ভয় আমাকে কাঁপিয়ে তুলছে। যে রাতের জন্য আমি অপেক্ষা করে থাকতাম তা আমার জন্য ভয়ের বিষয় হয়েছে।